|
সরাইলে গ্রীষ্মকালীন কবুতর উড়ানো প্রতিযোগিতা চ্যাম্পিয়ন লীগ অনুষ্ঠিত
আমজাদ হোসেন, সরাইল
|
![]() সরাইলে গ্রীষ্মকালীন কবুতর উড়ানো প্রতিযোগিতা চ্যাম্পিয়ন লীগ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সরাইলউপজেলার (২৫শে মে) দুপুর সরাইল হাইফ্লাইয়ার পিজিয়ন লাভার্স এসোসিয়েশনের উদ্যোগে সরাইল সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সরাইল 'হাইফ্লাইয়ার' পিজিয়ন লাভার্স এসোসিয়েশনের সভাপতি আবুশাহ্ মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি সদস্য ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন মাস্টার। এতে স্বাগত বক্তব্য দেন সরাইল হাইফ্লাইয়ার পিজিয়ন লাভার্স এসোসিয়েশন সাধারন সম্পাদক মো. দোলন মিয়া। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে সরাইল সদর ইউনিয়ন পরিষদের আব্দুল জাব্বার চেয়ারম্যান, সরাইল উপজেলা কৃষকদলের আহবায়ক মশিউর রহমান খান, সরাইল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. নূর আলম মিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. হানিফ আহমেদ সবুজ, ব্রাহ্মণবাড়িয়া রেসার এন্ড হাইফ্লাইয়ার পিজিয়ন ক্লাবের সভাপতি কাজী মো. রিমন, জেলার বিজয়নগর রেসার এন্ড হাইফ্লাইয়ার পিজিয়ন ক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, হারল্যান কসমেটিক্স সরাইল এর পরিবেশক ক্বারী জামাল হোসেন প্রমুখ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
