ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
ঘুমন্ত শরীরে উঠে গেল বিশাল এক কিং কোবরা, অতঃপর...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 25 May, 2025, 12:59 PM

ঘুমন্ত শরীরে উঠে গেল বিশাল এক কিং কোবরা, অতঃপরins class=

ঘুমন্ত শরীরে উঠে গেল বিশাল এক কিং কোবরা, অতঃপর

ধরুন, আপনি গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ, শরীরে ঠান্ডা শিরশিরে অনুভূতি। চোখ মেলেই দেখলেন, আপনার শরীর বেয়ে উঠে এসেছে বিশাল এক কিং কোবরা! আপনার হালকা একটু নড়ন-চড়ন ক্ষেপিয়ে তুলতে পারে জমদূতকে; তার এক ছোবলেই আপনি হয়ে যেতে পারেন ছবি! ভয়ানক এ পরিস্থিতিতে কী করবেন আপনি? সাহস করে পারবেন, নার্ভটা স্থির রাখতে? 

খুব বেশি মানুষের পক্ষে হয়তো এমনটা সম্ভব না। কিন্তু, এমন শক্ত নার্ভেরই পরিচয় দিয়ে প্রাণে বেঁচে এসেছেন এক ব্যক্তি। ভারতের উত্তরাখণ্ডে ঘটে গেছে এমনই চাঞ্চল্যকর একটি ঘটনা। ওই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরালও হয়েছে সামাজিক মাধ্যমে।     

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, নিজের বিছানায় শুয়ে রয়েছেন এক ব্যক্তি। তার শরীর বেয়ে দিব্যি ঘুরছে সাপের রাজা কিং কোবরা। তবে, ভয় না পেয়ে তিনি সেই ঘটনাকে ক্যামেরাবন্দি করছেন। এমনকি বেশ কয়েকবার সাপটি তার দিকে তাকিয়েও দেখে। তবে সেখানেও এই ব্যক্তির সাহস দেখলে প্রশংসা করতেই হবে।

একটা সময় আসে, যখন সাপটি ওই ব্যক্তির মাথার কাছে চলে আসে। সেখানে তিনি তার দিকে তাকিয়ে থাকেন। কিছু সময় পর সাপটি ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। তবে, সাপটি যখন একেবারে সামনের দিকে চলে আসে তখন তিনি সেখান থেকে উঠে যেতে বাধ্য হন। কারণ সেই সময় সাহস দেখানোর নয়, নিজেকে বাঁচানোর দরকার ছিল। তবুও তার সাহস সকলের প্রশংসা কুড়িয়েছে।

উত্তরাখণ্ড এমন একটি জায়াগা যেখানকার পরিবেশে প্রচুর সাপের বাস রয়েছে। বহু বিষধর সাপ সেখানে রয়েছে। এই ভিডিও সামনে আসতেই অনেকে ওই ব্যক্তির সাহসের প্রশংসা করেছেন। আবার অনেকে একে হাসির ছলে উড়িয়ে দিয়েছেন। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status