ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
প্রাইম ব্যাংক ও শেয়ারট্রিপ'র মধ্যে চুক্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 May, 2025, 5:10 PM

প্রাইম ব্যাংক ও শেয়ারট্রিপ'র মধ্যে চুক্তি

প্রাইম ব্যাংক ও শেয়ারট্রিপ'র মধ্যে চুক্তি

কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি. এবং ট্রাভেল-টেক প্রতিষ্ঠান শেয়ারট্রিপ। সম্প্রতি প্রাইম ব্যাংকের গুলশান কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা শেয়ারট্রিপ থেকে বিভিন্ন আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী এবং শেয়ারট্রিপ-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল; শেয়ারট্রিপ-এর এজিএম, মার্কেটিং মো. নাফিজ চৌধুরী; ডেপুটি ম্যানেজার, মার্কেটিং মো. তৌসিফ উদ্দিন এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন ও উদ্ভাবনী সেবা প্রদানে উভয় প্রতিষ্ঠানের অভিন্ন লক্ষ্য পূরণ হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status