ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের দীক্ষা অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Wednesday, 21 May, 2025, 5:03 PM

সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের দীক্ষা  অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন

সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের দীক্ষা অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন

“সুন্দর জীবনের জন্য রোভারিং”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে  ২১ মে বুধবার  সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ রোভার স্কাউটগ্রুপের  দীক্ষা  অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

আরএসএল, এ. কে. এম মাহাবুবুল আলমএর সঞ্চালনায় এতে সভাপতিত্বে করেন কলেজের অধ্যক্ষ  ও কমিশনার হবিগন্জ জেলার রোভার স্কাউট মোঃজাহির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার,,  সহকারী অধ্যাপক মোহাম্মদ মঈন উদ্দিন, সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্বাস আলী মিজান, সহকারী অধ্যাপক নাছরিন আক্তার,প্রাক্তন রোভার মেট  আনিসুর রহমানরোভার মেট সুমাইয়া আক্তার, রিতা ঋষি, সবর্ণা সরকার, সাদিয়া  আক্তার নোহা,   আক্তার মিয়া প্রমুখউক্ত অনুষ্ঠানে ২৫ জন নবাগত রোভার ও গার্লস ইন রোভার দীক্ষা গ্রহণ করেন।

দীক্ষা প্রদান করেন আরএসএল জগদীশ দেবনাথ  ও আরএসএল হাসিনা  আক্তার প্রভাষক। দীক্ষা  নেওয়া  রোভার স্কাউট সদস্য তানজিনা আক্তার নুপুর বলেন দীক্ষা গ্রহণের মাধ্যমে এক জন নবাগত স্কাউট জীবনে প্রবেশ করে আর এ কারণেই দীক্ষা অনুষ্ঠানে স্কাউটদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যা তার জীবনের প্রতিটি মুহূর্তে স্কাউট প্রতিজ্ঞা ও আইনের প্রতিফলন ঘটিয়ে থাকে। 

রোভার মেট মো:রকিবুল আলম অনিকবলেন রোভার স্কাউট দীক্ষা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি সেবার পথে আত্মনিয়োগের প্রতীক। আজ যারা দীক্ষা নিচ্ছে, তারা প্রতিজ্ঞা করছে—নিজেকে গড়বে, সমাজকে দেবে, নেতৃত্বে থাকবে।এই পথ সঠিক, চ্যালেঞ্জিং ও সম্মানের। আমরা যেন স্কাউট আইনের আদর্শে চলি এবং দেশ ও মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করি।অনুষ্ঠান শেষে পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করায় সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন রোভার স্কাউট আরএসএল জগদীশ দেবনাথ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status