|
শত নির্যাতনেও দমে যাননি রাজপথে অটল সাদিকুর রহমান সজিব
সাজ্জাদুল আলম খান, ভালুকা
|
![]() শত নির্যাতনেও দমে যাননি রাজপথে অটল সাদিকুর রহমান সজিব ছাত্রজীবন থেকেই রাজনীতির প্রতি তার অগাধ ভালোবাসা ও দায়িত্ববোধ তাকে যুক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে। দমন-পীড়নের মধ্যেও গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তিনি রাজপথে থেকেছেন বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে। রাজনৈতিক অঙ্গনে তার সততা, সাহসিকতা ও সংগঠকসুলভ নেতৃত্বগুণ প্রশংসিত হয়েছে সহকর্মীদের মধ্যে। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংগঠন বিএনপির অন্যতম শক্তিশালী অঙ্গসংগঠন হিসেবে সারাদেশে গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে। সাদিকুর রহমান সজিব বলেন,“জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এখন দেশের প্রতিটি অঞ্চলে একটি সুসংগঠিত ও শক্তিশালী কাঠামোতে পরিণত হয়েছে। চলমান কর্মসূচি ও জনগণের দাবিগুলো আদায়ে আমরা রাজপথে গণমানুষকে সম্পৃক্ত করে কার্যকর আন্দোলন গড়ে তুলতে বদ্ধপরিকর।” তিনি আরও বলেন, “আমার একমাত্র লক্ষ্য হচ্ছে-গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনা এবং জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে রাজপথে তা বাস্তবায়ন করা।” |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
বিয়ের খবর দিলেন পারশা মাহজাবিন, ফুল দিয়ে ঢাকলেন বরের মুখ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা যেখানে পাওয়া যাবে
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য নির্বাচিত অধ্যাপক ড. এম. আর. কবির
আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
