|
এবার পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৫, অভিযোগের তীর ভারতের দিকে
নতুন সময় ডেস্ক
|
![]() এবার পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৫, অভিযোগের তীর ভারতের দিকে বুধবার (২১ মে) বেলিচিস্তানের খুজদার শহরের কাছে এই হামলার ঘটনাটি ঘটে। খবর এপির। স্থানীয় ডেপুটি কমিশনার ইয়াসির ইকবাল জানান, পাকিস্তান সামরিক বাহিনী পরিচালিত একটি স্কুলে শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল বাসটি। হামলার পর নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং আহতদের কাছাকাছি হাসপাতালে স্থানান্তর করা হয়। টেলিভিশন ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে বাসটি একেবারে পুড়ে গেছে এবং রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে সন্দেহের তীর বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর দিকে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০১৯ সালে এই গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। এই হামলাকে ‘বর্বরোচিত’ বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তিনি বলেন, নিরীহ শিশুদের লক্ষ্য করে এই হামলার জন্য দোষীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। প্রথমে বলা হয়েছিল চারজন শিশু মারা গেছে, তবে পরে নিশ্চিত করা হয় যে, নিহতদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্কও রয়েছেন। আহত কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে এক বিবৃতিতে হামলাটিকে ‘কাপুরুষোচিত ও নৃশংস’ আখ্যা দিয়ে এর জন্য প্রতিবেশী ভারতকে দায়ী করেছে পাকিস্তানি সেনাবাহিনী। তাদের দাবি, ভারতের সহায়তায় সক্রিয় গোষ্ঠীগুলোর মাধ্যমে বেলুচিস্তানে এই হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর এই অভিযোগের সঙ্গে সুর মিলিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। তিনি বলেছেন, এই হামলা প্রমাণ করে যে, ভারত বেলুচিস্তানে শিক্ষার প্রসারের বিরোধী। এ হামলায় জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। অবশ্য, পাকিস্তান সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর এমন বিবৃতির পরও এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি ভারত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
