|
১ হাজার ৩৯৬ দিন পর আবার ‘জয়’ পাবে বাংলাদেশ?
নতুন সময় প্রতিবেদক
|
![]() ১ হাজার ৩৯৬ দিন পর আবার ‘জয়’ পাবে বাংলাদেশ? শারজাহতে ২য় টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য এক হারের পর বাংলাদেশ দলের সামনে এখন আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জয়ের বড় চ্যালেঞ্জ। এ এমনই এক চ্যালেঞ্জ, যেখানে বাংলাদেশ বরাবরই ব্যর্থ। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের জয়ের অভিজ্ঞতা যে একেবারেই নেই। পেছনের দিকে ফিরে তাকালে দেখা যায় গেল ৭ বছরে কেবল দুইবারই সিরিজ নির্ধারণী ম্যাচ জিতে ফিরেছে বাংলাদেশ। ৬ বছর ৯ মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জিতে ফিরেছিল বাংলাদেশ। সিরিজ জয় এসেছিল ৩য় টি-টোয়েন্টিতে ১৯ রানে জয়ের মাধ্যমে। আর শেষবার বাংলাদেশ টি-টোয়েন্টিতে সিরিজ নির্ধারণী ম্যাচ জিতেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। সেটা ২০২১ সালের ২৫ জুলাই। এরপর থেকে যতবারই ১-১ সমতায় থেকে মাঠে নেমেছে বাংলাদেশ, প্রতিবারই হারের হতাশা সঙ্গী হয়েছে। আবার ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচ হেরে সিরিজ করতে হয়েছিল ভাগাভাগি। আবার ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে সিরিজের ৩য় ম্যাচ খেলতে নেমেছিল টাইগাররা। সেবারেও সিরিজ বাঁচানো হয়নি বাংলাদেশের। সবমিলিয়ে সিরিজ জয় কিংবা সিরিজ হার এড়ানোর ম্যাচে বাংলাদেশের সামগ্রিক ব্যর্থতাটা তাই একেবারেই নতুন নয়। আরব আমিরাতের বিপক্ষে শারজাহতে আজ জয় পেলে বাংলাদেশ ক্রিকেটে ফিরবে ১ হাজার ৩৯৬ দিন আগের এক স্মৃতি। বছরের হিসেবে সেটা ৩ বছর ৯ মাস ২৭ দিন। শারজাহতে সিরিজ নির্ধারণী এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আগের ম্যাচের মতো এই ম্যাচের স্কোয়াডেও আছে পরিবর্তনের আভাস। আগের ম্যাচে পায়ের সমস্যায় থাকা পারভেজ হোসেন ইমন এদিন থাকতে পারেন একাদশে। এছাড়া হাসান মাহমুদের ফেরার সম্ভবনা রয়েছে। আগের ম্যাচে খরুচে স্পেলের পরেও আজ স্কোয়াডে দেখা যেতে পারে নাহিদ রানাকে। বাংলাদেশের সম্ভাব্য একাদশ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
