|
পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে গিয়ে বিপাকে মিরাজ
নতুন সময় প্রতিবেদক
|
![]() পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে গিয়ে বিপাকে মিরাজ মিরাজের পারিবারিক সূত্রে জানা গেছে, তাৎক্ষণিক পাসপোর্ট নিয়ে আসার ব্যবস্থাও করেছেন মিরাজ। নির্দিষ্ট সময়ের ফ্লাইটেই তিনি যাচ্ছেন। ভারত-পাকিস্তানের সংঘাতের মধ্যে কিছুদিন স্থগিত ছিল পিএসএল। তারপরই প্রতিযোগিতার বাকি অংশে বিদেশি অনেক ক্রিকেটারকেই পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। জাতীয় দলের ডিউটিতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে। এ দিকে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে খুঁজতে হচ্ছে নতুন বিদেশি। মিরাজকে টুর্নামেন্টের বাকি অংশের জন্য দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। লাহোর এর আগে সাকিব আল হাসানকে দলে নিয়েছে। তবে সাকিব ও মিরাজ দুজনই নিলামের বাইরের ক্রিকেটার। রিশাদ হোসেনও খেলেছেন প্রথম অংশে। তবে তিনি নিলামেই দল পেয়েছিলেন। কদিন আগে আরব আমিরাত সফরে গিয়েও ভিসা জটিলতায় ৩ দিন আটকে ছিলেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে মিরাজের ক্ষেত্রে সেরকম কিছু নয়। অনাকাঙ্ক্ষিতভাবে পাসপোর্ট নিতে ভুলে গিয়েছেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
