|
রামগঞ্জে বসতঘরে কেউ না থাকার সুযোগে চোরের হাতে সর্বশ্রান্ত প্রবাসীর স্ত্রী
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() রামগঞ্জে বসতঘরে কেউ না থাকার সুযোগে চোরের হাতে সর্বশ্রান্ত প্রবাসীর স্ত্রী এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ জাহানারা আক্তার সাথী (২৫) গত ২০ মে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, তার স্বামী নূর হোসেন প্রবাসে থাকেন। তিনি ঢাকায় বসবাস করলেও মাঝে মাঝে গ্রামের বাড়ী দুধরাজপুরে আসেন। লিখিত অভিযোগে জাহানারা উল্লেখ করেন, গত ৫ এপ্রিল তিনি সর্বশেষ গ্রামের বাড়িতে গিয়ে ফের ঢাকায় চলে যান। এরপর বেশ কয়েকদিন তিনি গ্রামের বাড়ীতে আসেননি। এরই মাঝে কোন এক সময়ে চোর বা চোরের দল সুযোগ বুঝে পাকা বসতঘরের সিঁিড়র উপরের টিনের চালা কেটে ঘরের ভিতরে রক্ষিত ২২ ভরি স্বর্ণালঙ্কার, ১৬ হাজার সৌদি রিয়াল নগদ ও ২ লাখ টাকাসহ মুল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। ঘটনার বিষয়ে স্থানীয় সিরাজুল ইসলাম ও রাশেদ আলম জানান, গৃহকর্তী সাথীর মা আছিয়া বেগম লোকজন নিয়ে ১৯ মে ঘর পরিষ্কার করতে এসে দরজা খোলা দেখতে পান এবং ঘরের ভেতর আলমিরা ও বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে সবকিছু খতিয়ে দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন। এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
