ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
সোনারগাঁওয়ে বাংলা টিভি'র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 19 May, 2025, 7:12 PM

সোনারগাঁওয়ে বাংলা টিভি'র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সোনারগাঁওয়ে বাংলা টিভি'র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের হলরুমে বাংলা টিভির সোনারগাঁ ও বন্দর উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক মানবকন্ঠ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ও সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান। তিনি বলেন, "বাংলা টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সারাদেশে জনপ্রিয় চ্যানেল হিসেবে পরিচিতি পেয়েছে এবং দর্শকদের মনে স্থান করে নিয়েছে।”

বাংলা টিভি আরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আশাবাদ ব্যক্ত করে বাংলা টিভির সোনারগাঁও ও বন্দর প্রতিনিধিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি কামরুজ্জামান রানা,  দৈনিক খবরের কাগজের মো: ইমরান হোসেন, দৈনিক ট্রাইবুনালের এসএম মনির হোসেন, দৈনিক মুক্তখবরের শাহিন সাকি,দৈনিক নতুন সময় তৌরব হোসেন, আরাফাত হোসেন সিফাত দৈনিক প্রথম সূর্যোদয়,  দৈনিক বাংলাদেশের আলোর স্টাফ রিপোর্টার সামির হোসেন, দৈনিক আজকের সংবাদের মুক্তার হোসেন প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status