ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
ব্রণ ও বলিরেখা চিরতরে দূর করবেন যেভাবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 19 May, 2025, 7:08 PM

ব্রণ ও বলিরেখা চিরতরে দূর করবেন যেভাবে

ব্রণ ও বলিরেখা চিরতরে দূর করবেন যেভাবে

ত্বকের যত্নে এখন অনেক নতুন পদ্ধতি এসে গেছে। বয়স বাড়লেও ত্বকে তারুণ্য ধরে রাখা যায় সহজেই। গালের ব্রণ হোক বা বলিরেখা—সব সমস্যারই আধুনিক সমাধান রয়েছে। এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে এক আধুনিক প্রযুক্তি ‘এলইডি লাইট থেরাপি’। লাল, নীল, সবুজ ও হলুদ রঙের নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো মুখে প্রয়োগ করে এই থেরাপি ত্বকের নানা সমস্যার সমাধান করে। বিশেষ সুবিধা হলো, এই থেরাপির জন্য বারবার পার্লারে যেতে হবে না। বাড়িতে বসেই এটি করা যায় এলইডি মাস্কের মাধ্যমে।

এলইডি লাইট থেরাপি কীভাবে ত্বকে কাজ করে?
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, এলইডি থেরাপি সহজে এবং দ্রুত ত্বকের ক্ষত সারাতে সাহায্য করে। এখন বাজারে এমন মাস্ক পাওয়া যায়, যেখানে বিভিন্ন রঙের এলইডি আলো থাকে। মুখে পরে সুইচ অন করলেই নির্দিষ্ট আলো ত্বকে প্রবেশ করে, কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের কোষ পুনর্জন্মে সাহায্য করে। মৃতকোষ দূর করে ত্বককে করে আরও সতেজ, কোমল ও উজ্জ্বল। রোদে পোড়া দাগ, ব্রণের দাগ বা ত্বকের নিস্তেজভাব— সব কিছুই কমে এই থেরাপির মাধ্যমে।

কোন আলো কী সমস্যার সমাধান করে?

লাল আলো: ত্বকে কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখে ও বলিরেখা দূর করে। ত্বককে টানটান ও প্রাণবন্ত করে।নীল আলো: ব্রণর অন্যতম কারণ সিবেসিয়াস গ্রন্থির নিঃসরণ কমায়। ত্বকের তেলতেলে ভাব কমিয়ে প্রদাহ হ্রাস করে। র‍্যাশ বা ফুসকুড়ির ক্ষেত্রেও উপকারী।সবুজ আলো: ত্বকের কালচে ছোপ, হাইপারপিগমেন্টেশন দূর করতে সহায়ক। বয়সের ছাপ হ্রাস করতেও কার্যকর।হলুদ আলো: ত্বকের রুক্ষতা ও শুষ্কতা দূর করে আর্দ্রতা বজায় রাখে। প্রদাহ কমিয়ে ত্বককে করে নরম ও মসৃণ।

ব্যবহার করার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

একটানা ২০ মিনিটের বেশি এলইডি মাস্ক ব্যবহার করা যাবে না।থেরাপির আগে মেকআপ, সানস্ক্রিন বা কোনও ধরনের ক্রিম বা তেল ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।স্ক্রাবিং বা ত্বকের পশম তুলে ফেলার পরপর এই থেরাপি করবেন না।সোরিয়াসিস বা কনট্যাক্ট ডার্মাটাইটিসের মতো চর্মরোগ থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়।

সঠিক নিয়মে এলইডি লাইট থেরাপি ব্যবহার করলে ত্বকের ব্রণ, বলিরেখা ও নিস্তেজ ভাব অনেকটাই কমে যাবে। বয়স যাই হোক না কেন, আপনার ত্বক থাকবে উজ্জ্বল ও প্রাণবন্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status