|
জমি সংক্রান্ত বিরোধের জেরে কাপাসিয়ায় অন্তঃসত্ত্বা নারীকে জখম করে প্রতিপক্ষ
মোঃ মোজাম্মেল হোসেন, কাপাসিয়া
|
![]() জমি সংক্রান্ত বিরোধের জেরে কাপাসিয়ায় অন্তঃসত্ত্বা নারীকে জখম করে প্রতিপক্ষ অভিযুক্তরা হলেন, ১। শহিদুল্লাহ (৪৫), পিতা-আবুল কাশেম, ২। দেলোয়ার হোসেন বাদল (৫২। পিতা-আবুল কাশেম, ৩। রাতুল (২২), পিতা-শহিদুল্লাহ, ৪। কামরুজ্জামান শামীম (৪০), পিতা-মজিবুর রহমান, ৫। মোস্তাফিজুর রহমান (৩৮), পিতা-মজিবুর রহমান, সর্ব সাং-কামরা, থানা-কাপাসিয়া, জেলা গাজীপুর। অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধে আমাদের ভোগ দখলীয় সম্পত্তি জোর পূর্বক দখল করার চেষ্টা করে। আমরা বাধা প্রদান করিলে আমাদেরকে মারপিট সহ খুন জখম করার হুমকি দেয়। আমরা বিষয়টি স্থানীয় গন্যান্য ব্যক্তিদের জানাই। ইহাতে বিবাদীগন আমাদের উপর আরও বেশী ক্ষিপ্ত হইয়া আমাদেরকে মারপিট করার সুযোগ খুঁজতে থাকে। গত ০৯/০৫/২০২৫ তারিখ সকাল ৭ টায় সময় উক্ত বিবাদীগন দা, লাঠি, লোহার রড, শাবল, ইত্যাদি দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া বেআইনি জনতাবদ্ধে আমাদের বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া আমাদের পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমার মা সমোলা বেগম (৬৫), স্ত্রী মারুফা (২০) (চার মাসের অন্তঃসত্ত্বা) দ্বয় প্রতিবাদ করিলে বিবাদীগন তাদেরকে হত্যার হুমকি দিয়া এলোপাথাড়ি ভাবে কিল ঘুসি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। একপর্যায়ে ১নং বিবাদী শহিদুল্লা তার হাতে থাকা লাঠি দিয়া আমার মায়ের কোমরে বারি মারিয়া গুরুতর হাড় ভাঙ্গা জখম করে। ৩নং বিবাদী রাতুল তার হাতে থাকা লাঠি দিয়া আমার মা কে হত্যার উদ্দেশ্যে মাথায় বারিয়া ফোলা জখম করে। আমার স্ত্রী মারুফা আমার মাকে রক্ষা করার চেষ্টা করিলে বিবাদী কামরুজ্জামান শামীম আমার স্ত্রীর চুলের মঠি ধরিয়া টানা হেচড়া করিয়া মাটিতে ফেলে জখম করতঃ পরিহিত ম্যাক্সি টানিয়া ছিড়িয়া শ্লীলতাহানি ঘটায়। বিবাদী দেলোয়ার হোসেন বাদল আমার মায়ের পরিহিত ম্যাক্সি টানিয়া ছিড়িয়া শ্লীলতাহানি ঘটায়। উল্লেখিত সময়ে বিবাদী কামরুজ্জামান শামীম আমার স্ত্রীর ডান হাতে থাকা একটি আইফোন-15 pro Max মোবাইল, যার সিম নং-019057622446 মূল্য ২,৫৬,৫০০/- টাকা চুরি করিয়া নিয়া যায়। আমার মা ও স্ত্রীর ডাক চিৎকারে আমি সহ প্রতিবেশী লোকজন আগাইয়া আসিলে উক্ত বিবাদীগন আমাদের বসত বাড়ীর টিন বেড়া ও ইটের বাউন্ডারী এবং রান্না ঘর ভাংচুর করিয়া অনুমান ১,০০,০০০/- টাকার ক্ষতি সাধন করতঃ আমাদেরকে জীবন নাশের হুমকি দিয়া চলিয়া যায়। আমি লোকজনের সহায়তায় আমার মা ও স্ত্রীকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স, কাপাসিয়া, গাজীপুর নিয়া ভর্তি করিয়া চিকিৎসার ব্যবস্থা করি। অভিযুক্ত দেলোয়ার হোসেন বাদল বলেন, অভিযোগকারীরা আমার প্রতিবেশী। তাদের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। মারামারির ঘটনা সঠিক নয়। আমি তাদেরকে নিয়ে জমি সংক্রান্ত সমস্যা সমাধান করে ফেলবো। প্রবাসী পনির হোসেন বলেন আমার প্রতিপক্ষরা সরকারি গুহালট বন্ধ করে স্হাপনা করেছে এতে জনসাধারণের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে আমি ইউএনও ও এসিল্যান্ড স্যারের কাছে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছি এবং আশা করি ন্যায় বিচার পাবো। কাপাসিয়া থানার এস আই মোসলেম উদ্দিন বলেন আমরা অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
