|
গণসংবর্ধনাটি জন স্রোতে পরিনত
ডিমলায় খালেদা জিয়ার ভাগ্নে তুহিনকে গণসংবর্ধনা
নতুন সময় প্রতিনিধি
|
![]() ডিমলায় খালেদা জিয়ার ভাগ্নে তুহিনকে গণসংবর্ধনা রোববার বিকেলে উপজেলা শহরের ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।দির্ঘ ১৮ বছর পর নিজ নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করেন ডিমলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গণ সংবর্ধনা অনুষ্ঠানটি জন স্রোতে পরিনত হয়। অনুষ্ঠানে শাহরিন ইসলাম চৌধুরী বলেন, ‘এই গণসংবর্ধনা আমার জন্য এক বিরাট সম্মানের বিষয়। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তা আমি চিরদিন মনে রাখব।’ তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের মুক্তির একমাত্র পথ হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমরা সবাই মিলে সেই লক্ষ্যে কাজ করব।’ ![]() ডিমলায় খালেদা জিয়ার ভাগ্নে তুহিনকে গণসংবর্ধনা উল্লেখ্য, আওয়ামী সরকারের দায়ের করা আয়কর ফাঁকির মামলায় গত ১৭ বছর আগে শাহরিন ইসলাম চৌধুরীকে আট বছরের কারাদন্ড দেন আদালত। গত ২২ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে তিনি ঢাকার বিশেষ জজ আদালত-৬-এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৮ মে তিনি জামিনে মুক্তি পান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
