|
ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে অনুপ্রবেশের সময় ১৭ জন আটক
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
|
![]() ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে অনুপ্রবেশের সময় ১৭ জন আটক আটকরা হলেন, যশোরের বেনাপোল এলাকার পারভীন বেগম, শার্শা উপজেলার নুরুন নাহার বেগম, সদর উপজেলার শায়না শেখ, ঝিকরগাছা উপজেলার রহিমা গাজী, মনিরামপুর উপজেলার বিলকিছ বেগম এবং কালিয়া উপজেলার লাভলী। নড়াইলের কালিয়া উপজেলার লাভলী, সামিউল মোল্লা ও আফসানা মোল্লা। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রাশিদা বেগম, সাইফুল ইসলাম, নুরতাজ বেগম, সায়রা খাতুন ও সাহেল। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নাসিমা বেগম। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ময়না বেগম এবং বরিশালের গৌরনদী উপজেলার নাছিরউদ্দীন। বিজিবি ও স্থানীয়দের বরাদ দিয়ে ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানায়, ভোর ৫টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের রামপুর চাপাসার বিওপির সীমান্ত মেইন পিলার ৩৪৮/২ এস থেকে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামপুর ১৭ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৪২ বিজিবির টহলরত একটি দল তাদের আটক করেন। এরমধ্যে ৪ জন নারী ও ১৩ জন পুরুষ রয়েছে। এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করায় ১৭ জনকে আটক করা হয় বলে আমি খবর শুনেছি। এটা বিজিবি ৪২ দিনাজপুর ক্যাম্পে পড়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
