|
মাটি খুঁড়তেই মিলল বান্ডেল বান্ডেল টাকা!
নতুন সময় প্রতিনিধি
|
![]() মাটি খুঁড়তেই মিলল বান্ডেল বান্ডেল টাকা! শুক্রবার (১৬ মে) লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক তিনটি অভিযানে এসব টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের কাছ থেকে ৫০ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এরপর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার সাবেক বিলছড়ি সিলেটি পাড়ার ওয়াসির আলীর পাহাড় এলাকায় মাটি খুঁড়ে পাওয়া যায় ২ লাখ ৬৭ হাজার টাকা। একইভাবে করিম নামের এক ব্যক্তির বাড়ির পাশ থেকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ১৮ লাখ টাকা। পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া মো. করিম দক্ষিণ চট্টগ্রামের আন্তজেলা ডাকাত দলের অন্যতম সক্রিয় সদস্য। তাকেই এ ডাকাতির মূল পরিকল্পনাকারী বা ‘মাস্টারমাইন্ড’ বলে ধারণা করছে পুলিশ। প্রসঙ্গত, গত ৯ মে ভোররাতে লামা উপজেলার লাইনঝিরি এলাকায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে হামলা চালায় দেশীয় অস্ত্রসজ্জিত একদল ডাকাত। তারা স্টাফদের মারধর ও বেঁধে রেখে অফিসের আলমারি থেকে ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডাকাত দল লোহার একটি সিন্ধুক ভাঙারও চেষ্টা করেছিল। সেখানে তখন আরও সাড়ে তিন কোটি টাকা রাখা ছিল, তবে তা লুট হয়নি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আটক কে এই ছাত্রলীগ নেতা?
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি?
সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: চিকিৎসকের পোস্টে তুমুল সমালোচনা
সাপ্তাহিক খবর পত্রিকার সম্পাদক হাবিবুল্লাহ বাহার -এর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
