|
চোখের চিকিৎসা নিতে ব্যাংকক গেলেন মির্জা ফখরুল
নতুন সময় প্রতিবেদক
|
![]() চোখের চিকিৎসা নিতে ব্যাংকক গেলেন মির্জা ফখরুল বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ব্যাংককের রুটনিন আই হাসপাতালে মির্জা ফখরুলের চোখের রেটিনায় অস্ত্রোপচার করা হবে। গতকাল চোখের সমস্যার কারণে গুলশানে ইউনাইটেড হাসপাতালে ফখরুলকে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তিনি ব্যাংককের ওই হাসপাতালে যাচ্ছেন। জরুরি ভিত্তিতে ফখরুলের চোখের অস্ত্রোপচার প্রয়োজন বলে জানান তিনি। এর আগে, চলতি বছরের ৬ এপ্রিল চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
