|
ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে উপদেষ্টা জানান, ২১ মে থেকে প্রতিদিন পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে আর পূর্বাঞ্চলের টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে। ঈদ উপলক্ষে চলবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন। ২ ও ৩ জুন চলবে কোরবানির পশু বহনকারী ৩টি ট্রেন। এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। একজন ব্যক্তি একবার সর্বোচ্চ ৪টি অগ্রিম টিকিট কাটতে পারবেন। অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না। ট্রেন চলাচলের দিন আসনের অতিরিক্ত ২৫ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের জন্য টিকিট বিক্রি করা হবে। এসব টিকিট অনলাইনে নয়, স্টেশনের কাউন্টার থেকে কাটতে হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
