|
সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
|
![]() সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার শনিবার (১০ মে) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, সেলিনা ইসলাম আলোচিত অর্থ ও মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী। সেলিনা ইসলাম কুয়েত প্রবাসী শিল্পপতি। তিনি একাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে নির্বাচিত হন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
