ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ভারত-পাকিস্তান যুদ্ধের শঙ্কায় নিজেদেরও প্রস্তুত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 April, 2025, 4:17 PM

ভারত-পাকিস্তান যুদ্ধের শঙ্কায় নিজেদেরও প্রস্তুত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ভারত-পাকিস্তান যুদ্ধের শঙ্কায় নিজেদেরও প্রস্তুত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশেরও প্রস্তুতি থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই সংকটময় পরিস্থিতিতে অপ্রস্তুত থাকা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’-এ অংশগ্রহণকালে তিনি এসব কথা বলেন। বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটিতে অনুষ্ঠিত এ মহড়ায় প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

ড. ইউনূস বলেন, “প্রতিনিয়ত আসছে যুদ্ধের হুমকি। এ অবস্থায় নিজেদের প্রস্তুতি না নেয়াটা হবে আত্মঘাতী। এ অবস্থায় শান্তির দিকে হাত বাড়াতে হবে।” তিনি আরও জানান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক বিমান বাহিনী করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এর আগে সকালে প্রধান উপদেষ্টা তার তেজগাঁও কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে বন্যাকবলিতদের পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেন। চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status