ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে বাবার হাতে ছেলে খুন, আটক-১
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 30 April, 2025, 2:13 PM

গাজীপুরে বাবার হাতে ছেলে খুন, আটক-১

গাজীপুরে বাবার হাতে ছেলে খুন, আটক-১

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বাবার হাতে নিজ সন্তান খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবাকে আটক করেছে পুলিশ। 

নিহত ব্যক্তি হলেন মোঃ আনোয়ার হোসেন(২৮)। 
তিনি জেলার শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে জানান স্থানীয়রা।

বুধবার ( ৩০ এপ্রিল) ভোর রাত অনুমানিক ৩টার দিকে পারিবারিক দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে স্থানীয় ও পুলিশ সূত্রে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন নতুন সময়কে। 

তিনি বলেন, রাত আনুমানিক ৩ ঘটিকায় পারিবারিক দ্বন্দ্বে মোহাম্মদ আলী কর্তৃক তার ছেলে মোঃ আনোয়ার হোসেন(২৮)'কে  জবাই করে হত্যা করে। ঘটনার পর নিহতের পিতা-মোহাম্মদ আলীকে বর্তমানে থানা হেফাজতে আটক রাখা হয়েছে। 

প্রাপ্ত ছবিতে দেখা গেছে, ওই বাড়ীতে মাটির একটি বসত ঘরের ভিতরে কাঠের দরজার সামনে নিহতের গলা কাটা লাশ পড়ে আছে। নিহতের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে, জানায় শ্রীপুর থানা পুলিশ। 

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল আরো বলেন, প্রাথমিকভাবে জানা যায়, নিহত ছেলেটি তার বাবার অবাধ্য ছিলো। বাবাকে তাঁর ছেলে প্রায়ই মারপিট করতো। কৃষক বাবার কাছে ছেলে টাকা চায় ছেলে। টাকা দিতে না পারলে বাবাকে মারপিট করে। এসব কারণে বাবার হাতে ছেলের খুনের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status