ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ডিমলায় তারেক রহমানের খালাতো ভাই তুহিনের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ
আব্দুল মালেক, নীলফামারী
প্রকাশ: Wednesday, 30 April, 2025, 12:33 PM

ডিমলায় তারেক রহমানের খালাতো ভাই তুহিনের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ

ডিমলায় তারেক রহমানের খালাতো ভাই তুহিনের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ

নীলফামারীর ডিমলায় উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের ব্যানারে ও তুহিন সমর্থক গোষ্টির ব্যানারে মঙ্গলবার সন্ধায় তারেক রহমানের খালাতো ভাই ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সকল ফরমায়েশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উপজেলা বিএনপি’র উপজেলা ও তুহিন সমর্থক গোষ্টির ব্যানারে পৃথক দুটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্মৃতিস্তম্ভে আলোচনায় মিলিত হয়।

এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সভানেত্রী নুরজাহান বেগন, সদর বিএনপি’ন সাধারন সম্পাদক আব্দুল মজিদ সরকার, উপজেলা যুবদলের আহবায়ক সইদুল ইসলাম, যুগ্ন আহবায়ক তারিকুল ইসলাম সোহাগ, সিনিয়র যুগ্ন আহবাক আবু বক্কর সিদ্দিক, হিন্দু বৈদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্টের সদস্য সচিব বাবু জ্যোতি রঞ্জন রায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সবুজ, যুগ্ন আহবায়ক আলমগীর কবির।

অপর দিকে তুহিন সমর্থক গোষ্টির বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মহিলা দলের সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, ডিমলা উপজেলা যুবযুবদলের সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, যুগ্ন আহবায়ক আইয়ুব আলী ডন, উপজেলা ছাত্রদলে সাবেক সভাপতি স্বপনুজ্জামান, উপজেলা ছাত্রদলেন সাধারন সম্পাদক হালিমুল ইসলাম রাসেল প্রমুখ। 

উল্লেখ্য,মঙ্গলবার (২৯ এপ্রিল) বিগত আওয়ামী সরকারের ভুয়া মামলায় ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালতে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। প্রথমে কর ফাঁকির মামলায় জামিন শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক কবির উদ্দিন প্রামাণিক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডিমলায় তারেক রহমানের খালাতো ভাই তুহিনের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ

ডিমলায় তারেক রহমানের খালাতো ভাই তুহিনের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ

এর কিছু সময় পর অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় এ মামলাতেও তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

জানা যায়, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

এছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত।রায় ঘোষনার দীর্ঘ ১৭ বছর পর তিনি আদালতে আতœসর্মপন করে জামিনের আবেদন করলে শুনানী শেষে আদালতের বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status