ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফ্রিল্যান্সারদের ঝামেলামুক্ত ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংক ও বিডিএফডিএস'র চুক্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 April, 2025, 6:28 PM

ফ্রিল্যান্সারদের ঝামেলামুক্ত ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংক ও বিডিএফডিএস'র চুক্তি

ফ্রিল্যান্সারদের ঝামেলামুক্ত ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংক ও বিডিএফডিএস'র চুক্তি

ফ্রিল্যান্সারদের জন্য দ্রুত ও ঝামেলামুক্ত ব্যাংকিং নিশ্চিত কর প্রাইম ব্যাংক পিএলসি. ও বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএফডিএস)-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকার গুলশানে ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।

এই অংশীদারিত্বের লক্ষ্য হলো দেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সারদের জন্য একটি বিশেষায়িত ব্যাংকিং সল্যুশন গড়ে তোলা, যা তাদের সহজ, দ্রুত এবং লাভজনক আর্থিক অভিজ্ঞতা প্রদান করবে।

প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং বিডিএফডিএস-এর চেয়ারম্যান ড. তানজিবা রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ মাসুদুল গনি, বিডিএফডিএস-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন জয় এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংক 'প্রাইম ফ্রিল্যান্সার ইআরকিউ অ্যাকাউন্ট' চালু করবে, যেখানে থাকবে ফ্রিল্যান্সারদের জন্য প্রথম বছর ফ্রি ইউএসডি আন্তর্জাতিক ডেবিট কার্ড, অ্যাকাউন্ট পরিচালনার জন্য কোনও মেইনটেনেন্স ফি লাগবে না, সম্পূর্ণ ফ্রি ইন্টারনেট ব্যাংকিং সুবিধা। এছাড়াও এই অ্যাকাউন্টের সাথে আকর্ষণীয় সুদ হার, প্রথম চেকবই ও ডেবিট কার্ড ফ্রি এবং জীবন বীমা কভারেজের সুবিধা থাকবে।

এছাড়াও বিডিএফডিএস-এর সদস্যদের জন্য প্রাইম ব্যাংক নির্ধারিত কিছু শাখায় (যেমন: আইবিবি দিলকুশা, মিরপুর-১, উত্তরা, রাজশাহী, আইবিবি ওআর নিজাম রোড, আগ্রাবাদ এবং সিলেট ব্রাঞ্চ) বিশেষ সার্ভিস ডেস্ক স্থাপন করবে, যা সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সেবা নিশ্চিত করবে।

এছাড়াও প্রাইম ব্যাংকের কন্টাক্ট সেন্টারে বিডিএফডিএস সদস্যদের জন্য একটি নির্ধারিত আইভিআর লাইন চালু করা হয়েছে, যা ব্যাংকিং ও সেবার বিষয়ে যেকোনো তথ্য বা জিজ্ঞাসা দ্রুত সমাধানে সহায়তা করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status