|
তারেক রহমানের ৩১ দফা নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময়
জালিস মাহমুদ, পিরোজপুর
|
![]() তারেক রহমানের ৩১ দফা নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় রুহুল আমিন দুলাল বলেন, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। তারা হিন্দু সম্প্রদায়ের লোকদের ভাই হিসেবে দেখে। বিএনপি বিশ্বাস করে, এই দেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মের মানুষ তাদের পূর্ণ নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে। স্বাধীনভাবে ধর্ম চর্চা করবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল দাস, মঠবাড়িয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকার সহ ১১ টি ইউনিয়নের মন্দির কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও বিএনপি নেতাদের মধ্যে মঠবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম ফরাজী, মঠবাড়িয়া পৌর বিএনপি'র আহবায়ক কে এম হুমায়ুন কবির, পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান , মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন হাওলাদার প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
