|
নাঙ্গলকোটের সড়কগুলোর বেহাল দশা
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন ,নাঙ্গলকোট
|
![]() নাঙ্গলকোটের সড়কগুলোর বেহাল দশা সাতবাড়িয়া - বক্সগঞ্জের পার্শ্ব সড়ক সমূহ চলাচলের প্রায় অনুপযুক্ত। চোকুরী-নাইয়ারা-জাপানন্দীর মানুষের সড়কের ভোগান্তি আজন্ম।উপজেলার দক্ষিনের ৭টি ইউনিয়নের প্রায় ৪ লক্ষাধিক মানুষের যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় নাঙ্গলকোটের দক্ষিণ অঞ্চলের ৭ টি ইউনিয়নের প্রায় ৪ লক্ষাধিক মানুষের যাতায়াতে চরম দূর্ভোগের কারন এই ভগ্ন রুগ্ন সড়ক সমূহ। সড়কগুলোতে পা বাড়ালেই ছোট-বড় খানা-খন্দকের হাতছানি চোখে পড়ে। সড়কসমূহে শত-শত ছোট-বড় খানা-খন্দকের কারণে এগুলো দিয়ে যাতায়াতে এলাকাবাসীর দূর্ভোগের শেষ নেই। ]বর্তমানে সড়কগুলোর একেকটি ছোট-বড় খানা-খন্দকে পানি জমে পুকুরে পরিণত হয়েছে। ফলে যাতায়াতে একেবারেই অনুপযোগী হওয়ায় ছোট-বড় যানবাহনসহ পথচারীদের যাতায়াতে অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে। এই জনপদের মানুষ সড়কের দুর্ভোগ থেকে আশু মুক্তি চায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
