|
কালো কাপড় বেঁধে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগানে গাজীপুরে ঝটিকা মিছিল
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() কালো কাপড় বেঁধে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগানে গাজীপুরে ঝটিকা মিছিল মিছিলকারী যুবকদের বের করা এই ঝটিকা মিছিলের ব্যানারের নিচের অংশে উল্লেখ ছিল, "গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন।" গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নাছির মোড়লের ভেরিফায়েড ফেইসবুক পেজে ঝটিকা মিছিলের ভিডিওটি গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রকাশ পায়। তবে মিছিলটি গাজীপুরের ঠিক কোন স্থানে হয়েছে তা নিশ্চিত না হলেও কারো কারো দাবি, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মিছিলটি করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে-পড়া ভাইরাল ভিডিও চিত্রে দেখা যায়, কালো কাপড়ে মুখ বাঁধা ও মাথায় হেলমেট পরা একদল যুবক ব্যানার হাতে একটি ফাঁকা সড়কে মিছিল করছেন। তারা "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু", "শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই", "শেখ হাসিনা আসবে ফিরে বীরের বেশে বাংলাদেশে" এমন নানা স্লোগান দিচ্ছিলেন। বের হওয়া ঝটিকা মিছিলের ব্যানারে লেখা ছিল- আইসিটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে জঘন্যতম অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে মিছিল ও স্মারকলিপি।" ঝটিকা মিছিলের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাজীপুরজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে ইতোমধ্যে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
