|
শিবগঞ্জ সীমান্তে ৯৯ ককটেল ও ৪০ পেট্রল বোমা উদ্ধার
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() শিবগঞ্জ সীমান্তে ৯৯ ককটেল ও ৪০ পেট্রল বোমা উদ্ধার উপজেলার চকপাড়া সীমান্তের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকা থেকে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের চকপাড়া বিওপি’র টহল দল খবর পেয়ে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ৫৯ বিজিবির অধীনস্থ চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অজ্ঞাত স্থান দিয়ে অবৈধ বিস্ফোরক দ্রব্যাদি সীমান্ত এলাকা ব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহী শহর অভিমুখে যাওয়ার সম্ভাবনা রয়েছে মর্মে গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৪ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান চালায়। এ সময় গাড়ির জন্য অপেক্ষারত দু-জন ব্যক্তি বিজিবির টহল দলকে দেখামাত্রই তাদের কাছে থাকা দুটি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল ক্যারেট দু'টি তল্লাশি করে লাল টেপ দিয়ে মোড়ানো ৯৯টি ককটেল এবং কাচের বোতল দিয়ে তৈরি ৪০টি পেট্রল বোমা উদ্ধার করে। উদ্ধারকৃত এসব বিস্ফোরক দ্রব্যাদি শিবগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান অধিনায়ক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
