ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
প্রতারণা মামলায় বেতাগীতে সাবেক যুবদল নেতা আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 April, 2025, 10:59 AM
সর্বশেষ আপডেট: Saturday, 26 April, 2025, 11:01 AM

প্রতারণা মামলায় বেতাগীতে সাবেক যুবদল নেতা আটক

প্রতারণা মামলায় বেতাগীতে সাবেক যুবদল নেতা আটক

পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে বরগুনা জেলার বেতাগী উপজেলার  এক তরুণের কাছ থেকে ৭ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে মোঃ মশিউর রহমান নামের  যুবদলের সাবেক আহবায়কে   গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম।মোঃ মশিউর রহমান  জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবীরের সৎ ভাই এবং এম হুমায়ুন কবীর বরগুনার পুলিশ সুপার ইব্রাহিম খলিলের বৈমাতো ভাই।

বৃহস্পতিবার মশিউর রহমান কে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন বেতাগী থানার ওসি মনিরুজ্জামান। বেতাগী থানা সূত্রে জানা গেছে, পুলিশের চাকরি দেওয়ার জন্য বেতাগী উপজেলার রানীপুর এলাকার রনি মৃধার মা লুৎফা বেগমের সঙ্গে মৌখিকভাবে ৭ লাখ টাকায় চাকরির চুক্তি হয়।রনি মৃধার মা লুৎফা বেগম গোপনে সেটা ভিডিও করে রাখেন। চুক্তি অনুযায়ী চাকরি না হওয়ায় এবং মশিউর যোগাযোগ বিচ্ছিন্ন করলে ভুক্তভোগী পরিবার প্রতারণার বিষয়টি বুঝতে পারে। পরে ভুক্তভোগী পরিবারটি এই বিষয়টি বরগুনা পুলিশ সুপারকে  অবহিত করেন।

এরপর পুলিশ সুপারের নির্দেশে গোপন তথ্যের ভিত্তিতে বেতাগী থানা পুলিশ মোঃ মশিউর রহমানকে আটক করে। পরে রাত ৮টার দিকে চাকরি প্রত্যাশী রনি মৃধার মা লুৎফা বেগম বাদী হয়ে মশিউরের নাম উল্লেখ করে বেতাগী থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। ওই মামলায় মশিউর রহমানকে পুলিশ গ্রেপ্তার করে।

বেতাগী উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে  মশিউর রহমান তার সৎ ভাই জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবীরের প্রভাবে নানা ধরনের অপকর্ম করেছেন। তার কাজ হলো পুলিশে চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করা।
মশিউর বি,এন,পি,তে যোগ দেওয়ার আগে জাতীয় পার্টি করতো। ২০১৭ সাল পর্যন্ত আট বছর বেতাগী উপজেলা যুবদলের  আহবায়ক হিসাব দায়িত্বে ছিলেন।

নাম প্রকাশ না করা শর্তে বেতাগী উপজেলা যুবদলের এক নেতা বলেন, অন্যায় করলে তার  সাজা হবে এটাই সত্য। মশিউর তার ভাইয়ের ক্ষমতা ব্যবহার করে নানা অপরাধ করেছেন। চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। তার কারণে পুলিশ তাকে  গ্রেপ্তার করেছে।
মামলার বিষয়ে জানতে বাদির মোবাইল ফোনে কল দিলে তিনি তা রিসিভ করেনি।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম বলেন, ‘পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো আর্থিক লেনদেন হয় না। সাধারণ মানুষ সচেতন হলে প্রতারকরা প্রতারণা করার সুযোগ পাবে না। পুলিশে চাকরি দেওয়ার নাম করে এক তরুণের কাছ থেকে টাকা  নেওয়ার অভিযোগে মশিউর নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আগেই আটক থাকা ওই  ব্যক্তিকে ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে। আজ ২৪/০৪/২০২৫ ইং তারিখ মোঃ মশিউর রহমান কে কোর্টে চালান দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status