ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
এ এইচ অনিক
প্রকাশ: Tuesday, 15 April, 2025, 7:13 PM

গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে দোয়া মাহফিল ও  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গাজায় ইসরালী নৃশংস হামলা ও নির্বিচারে নারী ও শিশু হত্যা সহ তাদের ধংসাত্বক কার্যকলাপের দিরুদ্ধে প্রতিবাদ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বিকেল ৪টায় বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পচ্চিম বাগধা প্রবাসী জনসেবা সংগঠনের উদ্যগে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

ৎ সভায় বক্তা গন বলেন, আজ থেকে এলাকার প্রতিটি বাজার ও দোকানে ইসরায়েলি কোনোপন্য মওজুদ বা কেনা বেচা হবেনা। ইসরায়েলি বা তাদের দোসরদের সকল পন্য বয়কট করার ঘোষণাও দেন তারা। আলহাজ্ব মোঃ নুর হোসেন খাঁন এর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মিরাজুল ইসলাম তালুকদার এর সঞ্চলনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাগধা ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, বাগধা কওমী মাদ্রাসার মোহ তামিম মুফতি মোঃ মইনুল ইসলাম ভাট্টি, পচ্চিম বাগধা  প্রবাসী জনসেবা সংগঠনের সহ সভাপতি মোঃ জহিরুল ইসলাম ও সংগঠনের কেশিয়ার মোঃ জাকির হোসেন, আলহাজ্ব সুলতান আহমেদ খান, মোঃ দেলোয়ার হোসেন মিলন, মোঃ আহসানুল খান আপাং, ইউপি সদস্য মোঃ রুস্তম আলী মিয়া, মোঃ আব্দুর রহিম সরদার মোঃ আবুল কালাম ভাট্টি, মোঃ রতন মিয়া, মোঃ হাফিজুর রহমান খান সহ স্থানীয় গন্য মান্য ব্যাক্তি বর্গ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status