ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩
১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ীদের হয়রানী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 10 April, 2025, 10:10 PM

১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ীদের হয়রানী

১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ীদের হয়রানী

১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি বানানোর গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা হলেন, মনির হোসেন ও বাচ্চু শেখ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন। তাদের অভিযোগ ব্যবসায়ীক লেনদেনের সূত্র ধরেই তাদের নিকট চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মলার আসামি করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনির হোসেন বলেন, ইন্টার ফুড ইন্ডাস্ট্রিজের মালিক মামুনুর রশিদ তার ভাই আজাদ খান ও স্টাফ মিঠুর সঙ্গে ২০১৭ সাল থেকে ব্যবসায়ীক সম্পর্ক শুরু হয়। তিনি দীর্ঘদিন ধরে পাইকারী ক্রেতা হিসাবে আটা, ময়দা ক্রয় করে আসছেন। হঠাৎ তাকে ৩ লাখ ৩০ হাজার ৭৬০ টাকার খারাপ মালামাল দেয় ইন্টার ফুড। সেই মালামাল তিনি ইন্ট্রার ফুড ইন্ডাস্ট্রিজের মালিক পক্ষকে ফেরত দিলেও তাকে কোন টাকা ফেরত দেয়নি। এক পর্যায়ে মালিক পক্ষ উল্টো তাকে হুমকি দেয়। এরপরে কোন উপায়ান্ত না পেয়ে তিনি আদালতে মামলা করেন। এ ঘটনায় প্রেক্ষিতে মালিক পক্ষ ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে পাবনা জেলার আদালতে ৩টি মামলা দায়ের করে যা বিচারে মিথ্যা প্রমাণিত হয়। এছাড়া ওই মামলায় বাচ্চু শেখকে অসামী করা হয়। 

মনির হোসেন জানান, তাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছেন সে বাদিকে তারা চেনননা এবং বাদিও তাদের চেনেনা। কিন্তু দবিকৃত চাঁদা না দেয়ায় ইন্টারফুডের মালিক পক্ষ মামলা করিয়ে হয়রানী করছে। এ ঘটনায় সত্য উদ্ঘাটন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ প্রধানসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগিরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status