|
অভয়নগরে পুকুর থেকে ৬/৭ মাসের শিশুর গলিত মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() অভয়নগরে পুকুর থেকে ৬/৭ মাসের শিশুর গলিত মরদেহ উদ্ধার স্থানীয় সেলিম স্টোরের মালিক নার্গিস বেগম বলেন, ‘আজ সোমবার সকালে স্কুল পড়ুয়া কয়েক শিশু পরিত্যক্ত ওই পুকুরের পাশে খেলা করছিল। পুকুরে ভেসে থাকা কিছু একটা থেকে দুর্গন্ধ পেয়ে তারা আমাকে ও তাদের পরিবারের সদস্যদের জানান।তিনি আরো বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ৬/৭ মাস বয়সী এক নবজাতকের গলিত মরদেহ ভেসে রয়েছে এবং তা থেকে দুর্গন্ধ আসছে। এটি ছেলে না মেয়ে, তা বোঝা যায়নি। পরে অভয়নগর থানা পুলিশে খবর দেওয়া হলে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায় তারা।’ অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।নবজাতকের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
