|
যুক্তরাষ্ট্রের পিএইচডি অফার ফিরিয়ে দিলেন ঢাবি শিক্ষক
নতুন সময় ডেস্ক
|
![]() যুক্তরাষ্ট্রের পিএইচডি অফার ফিরিয়ে দিলেন ঢাবি শিক্ষক রোববার (৬ এপ্রিল) মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এই তথ্য জানান ওই শিক্ষক। এই শিক্ষকের নাম কে এম তানভীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। জানা যায়, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ কানেকটিকাট প্রভাষক তানভীরকে ২০২৫ ফল-এ পিএইচডিতে ভর্তির অফার করে। ওই বিশ্ববিদ্যালয়ের পাঠানো বার্তায় তার হ্যাঁ/না মতামত জানতে চাওয়া হয়। সেই অফার নিতে অস্বীকৃতি জানিয়ে গত ৪ এপ্রিল ফিরতি বার্তা পাঠান প্রভাষক তানভীর। অফার ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে তিনি ফিলিস্তিনের প্রতি সংহতি ও ইসরায়েলের চালানো গণহত্যাকে উল্লেখ করেন। এমন সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই পদক্ষেপকে সাহসী হিসেবে উল্লেখ করছেন অনেকেই। প্রসঙ্গত, যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত ১৮ মার্চ থেকে থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। নতুন করে গাজায় শুরু করা হামলায় এখন পর্যন্ত এক হাজার ৩০৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন হাজার ১৮৪ জন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
