ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমী স্নান, লাখো পূণ্যার্থীর ঢল
মোঃ মাহবুবুল হাসান,চিলমারী
প্রকাশ: Saturday, 5 April, 2025, 10:18 AM

চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমী স্নান, লাখো পূণ্যার্থীর ঢল

চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমী স্নান, লাখো পূণ্যার্থীর ঢল

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আচার ‘অষ্টমী স্নান’। শনিবার (৫ এপ্রিল) ভোর ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই পূণ্যস্নানের লগ্ন নির্ধারিত হয়েছে। এ উপলক্ষে ব্রহ্মপুত্র নদ তীরে লাখো পূণ্যার্থীর ঢল নামে।

চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচনের আশায় প্রতিবছর এই নদে পবিত্র স্নান সম্পন্ন করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবছর অষ্টমী স্নানে প্রায় লক্ষাধিক পূণ্যার্থী অংশগ্রহণ করেছেন।

চিলমারী উপজেলার রমনা বন্দর এলাকা থেকে পুটিকাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটারজুড়ে ব্রহ্মপুত্র নদের তীরে অনুষ্ঠিত হচ্ছে এই স্নান ও মেলা। রংপুর বিভাগের আটটি জেলা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার পূণ্যার্থী একদিন আগেই চিলমারীতে এসে পৌঁছান।

আগত পূণ্যার্থীদের রাত্রী যাপন এবং বিশ্রামের জন্য উপজেলার ২২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। এছাড়াও নদীতীরে অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে ৪৪টি কাপড় বদলানোর বুথ। পূজাপর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রায় ২০০ জন ব্রাহ্মণ পূজারী পূজার দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, প্রতি বছর চিলমারীর ব্রহ্মপুত্র নদের তীরে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্তের সমাগম হয় এই পবিত্র অষ্টমী স্নানে অংশগ্রহণের জন্য। এ বছরও বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়েছে।

স্নান ও মেলা নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১৮১ জন সদস্যের পাশাপাশি মোতায়েন রয়েছে সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status