|
১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি: সেলফি ও ছবি আপলোডে নতুন নির্দেশনা
নতুন সময় ডেস্ক
|
![]() ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি: সেলফি ও ছবি আপলোডে নতুন নির্দেশনা এবারের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়েছে ১৭ মার্চ দিবাগত রাত ১২টায়। গুচ্ছে আবেদন করেছেন দুই লাখ ৩৮ হাজার ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী। সেলফিটি অবশ্যই আলোকোজ্জ্বল স্থানে তুলতে হবে। প্রার্থীর মুখমণ্ডল ও দুই কান খোলা থাকতে হবে। সেলফির মাধ্যমে প্রদত্ত ছবিটি পরবর্তী সময়ে আবেদনকারীর বায়োমেট্রিক ভেরিফিকেশনে ব্যবহার করা হবে। পরীক্ষার সময়সূচি: ইউনিট সি (বাণিজ্য)–এর পরীক্ষা: ২৫/৪/২০২৫, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইউনিট বি (মানবিক)–এর পরীক্ষা: ২/৫/২০২৫, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইউনিট এ (বিজ্ঞান)–এর পরীক্ষা: ৯/৫/২০২৫, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা: বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। পরীক্ষাকেন্দ্রসমূহ: ১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল, ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী, ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী, ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ, ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর, ৭. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, ৮. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা, ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, ১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল, ১১ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি, ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ, ১৩. গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, গাজীপুর, ১৪. নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা, ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর, ১৬, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ, ১৭. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর, ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ, ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর ও ২০. ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটি–সংখ্যক পরিমাণ)। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট ভিজিট করতে পারেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
