ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ঈদের আগেই ঘরে ফিরবেন তামিম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 27 March, 2025, 11:29 AM
সর্বশেষ আপডেট: Thursday, 27 March, 2025, 11:37 AM

ঈদের আগেই ঘরে ফিরবেন তামিম

ঈদের আগেই ঘরে ফিরবেন তামিম

বড় ক্ষতির শঙ্কা আপাতত কেটে গেছে। তামিম ইকবাল কথা বলছেন, হাঁটাচলাও করছেন। সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকায় আনা হয়েছে তামিমকে। চিকিৎসা নিচ্ছেন এভারকেয়ার হাসপাতালে। জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হবে। এরমাঝে আরেকটি সুখবর, ২-৩ দিনের মধ্যে অর্থাৎ ঈদের আগেই খান সাহেব ফিরতে পারবেন বাসায়।


ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর বেঁচে ফেরা তামিমকে নিয়ে শঙ্কা রাখতে চায় না তার পরিবার। ঈদের পর তাই বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাবেন। এমন খবর জানিয়েছেন তামিমের চাচা ও সাবেক ক্রিকেটার আকরাম খান।

বিসিবির এই বোর্ড পরিচালক বুধবার বলেছেন, ‘এভারকেয়ারে সে পর্যবেক্ষণে আছে। ডাক্তারের সঙ্গেও আলাপ হয়েছে। ও যদি আরও দুই-তিন দিন এই কন্ডিশনে থাকে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারব।’

সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে হঠাৎই অসুস্থবোধ করেন তামিম। অস্বস্তি কাটাতে খেয়ে নেন গ্যাস্ট্রিকের ওষুধ। পরে হাসপাতালেও যান। এরপর আবারও অস্বস্তিতে ভোগেন। পরে জানা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। হার্টে ব্লক ধরা পরেছে। পরানো হয় রিং। চিকিৎসক জানিয়েছেন, তামিমের শরীরের অবস্থার বেশ উন্নতি হয়েছে। তবে এখনও আছেন পর্যবেক্ষণে।

আকরাম খানের চাওয়া দেশের বাইরে থেকে চিকিৎসা নিয়ে তামিমকে সুস্থ করে তোলা, ‘যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে—রিং লাগানো হয়েছে। কিন্তু পরিবারের সিদ্ধান্তের পর অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব, ওকে দেশের বাইরে নিয়ে ভালোভাবে পরীক্ষা করে দুশ্চিন্তামুক্ত হব। চিন্তাটা রাখতে চাচ্ছি না।’

এত বড় অসুস্থতার পর স্বাভাবিকভাবেই তামিম ছিটকে যাচ্ছেন মাঠের বাইরে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে খেলায় ফিরতে অপেক্ষা করতে হবে কমপক্ষে তিন মাস। চিকিৎসক যদি মনে করেন, তামিম ফিট তবেই খেলতে পারবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status