ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শিক্ষক কর্মচারী ঐক্যজোট বরিশাল জেলা ও মহানগর শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল
মোঃ মাহফুজুর রহমান মাসুম
প্রকাশ: Tuesday, 25 March, 2025, 7:36 PM

শিক্ষক কর্মচারী ঐক্যজোট বরিশাল জেলা ও মহানগর শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিক্ষক কর্মচারী ঐক্যজোট বরিশাল জেলা ও মহানগর শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালে  শিক্ষক কর্মচারী ঐক্যজোট(সেলিম ভূইয়া গ্রুপ) বরিশাল জেলা ও মহানগর শাখার আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ, মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় বরিশাল শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বেসরকারী শিক্ষকদের শতভাগ উৎসব,চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া বৃদ্ধির দাবীতে আলোচনা সভা ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 শিক্ষক কর্মচারী ঐক্যজোট বরিশাল জেলা আহবায়ক অধ্যক্ষ মোঃ রুহুল আমিন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বাকশিসের সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল হক জিসান, জেলা বাকশিসের সাধারন সম্পাদক অধ্যাপক ড. আখতারুজ্জামান নকিব,জেলা বাশিস সভাপতি গোলাম মাহমুদ (মাহাবুব মাষ্টার),মহানগর বাশিস সভাপতি মোঃ হারুন অর রশিদ,বরিশাল মহানগর শিক্ষক কর্মচারী ঐক্যজোট আহবায়ক অধ্যাপিকা ফারহানা তিথি,মহানগর বাকশিস সাধারন সম্পাদক অধ্যাপক এমদাদুল হক টিপু, বাশিস জেলার সাধারন সম্পাদক মোঃ জুনায়েদ হোসেন খান, মহানগর সাধারন সম্পাদক মোঃ নুরুল হক,শিক্ষক নেতা মো: আলী আজিম, আব্দুস সাত্তার,মাকসুদা আক্তার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক মোঃ শাহ-ই আলম জহির।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status