ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
যমুনা টিভির সাংবাদিক রনি মিয়াজীর বিরুদ্ধে নেগেটিভ নিউজের ভয় দেখিয়ে ৫ লক্ষ টাকা দাবি করার অভিযোগ
মুস্তাক আহমেদ
প্রকাশ: Tuesday, 25 March, 2025, 7:29 PM

যমুনা টিভির সাংবাদিক রনি মিয়াজীর বিরুদ্ধে নেগেটিভ নিউজের ভয় দেখিয়ে ৫ লক্ষ টাকা দাবি করার অভিযোগ

যমুনা টিভির সাংবাদিক রনি মিয়াজীর বিরুদ্ধে নেগেটিভ নিউজের ভয় দেখিয়ে ৫ লক্ষ টাকা দাবি করার অভিযোগ

পঞ্চগড়ের যমুনা টেলিভিশনের সাংবাদিক রনি মিয়াজীর বিরুদ্ধে নেগেটিভ নিউজ করার ভয় দেখিয়ে তেঁতুলিয়া উপজেলার কৃষি অফিসের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। গত ২৩ মার্চ তারিখে জেলা প্রশাসক, পঞ্চগড় বরাবরে  তেঁতুলিয়া কৃষি অফিসার তামান্না ফেরদৌস স্বাক্ষরিত একটি অভিযোগ পত্রে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

অভিযোগে জানানো হয় সাংবাদিক রনি মিয়াজী গত ০২ (দুই) মাস ধরে প্রনোদনা নিয়ে উপজেলা কৃষি অফিসকে হেনস্থা করছে । কৃষি অফিস চত্বরে মূলতঃ গত ০২ জানুয়ারী প্রনোদনা নিয়ে সাংবাদিক রণি মিয়াজী নেগেটিভ নিউজ করার ভয় দেখিয়ে উপজেলা কৃষি অফিসের কাছে ০৫ লক্ষ টাকা দাবি করেন। সর্বশেষ ২৭ জানুয়ারী সাবেক ইউএনও মহোদয়ের বিদায় কালে প্রনোদনার ব্যায় বিল মিটানোর জন্য কৃষি অফিসকে চেক দিয়ে যান এবং সে এই বিষয়টি অবগত হন।

 তারপর থেকেই বিভিন্ন ভাবে কৃষি অফিসের কাছ থেকে টাকা চায়, কিন্তু টাকা না পেয়ে অনলাইন নিউজ পোর্টাল নর্থবাংলা ২৪ সংবাদের আলো, দৈনিক ঝড় এ কৃষি অফিসের বিরুদ্ধে নিউজ করে। তারই প্রেক্ষিতে তেঁতুলিয়ার কিছু সাংবাদিক (৪/৫) জন প্রকাশিত নিউজের ব্যাপারে জানতে আসলে কৃষি অফিসার তাদের সামনাসামনি কথোপকথনের মাধ্যমে সব বুঝিয়ে দেন এরপর আগত সাংবাদিকদের উদ্দেশ্যে করনীয় কি জানতে চান ।

 এমন প্রশ্নে উত্তরে উপস্থিত সাংবাদিকদের ভিতরে আশরাফুল ইসলাম বলেন প্রেস ব্রিফিং করে সব তথ্য উপস্থাপন করে জানিয়ে দিতে। তাহলে এ বিষয়ে আর কোন সাংবাদিক আসবেনা। কিন্তু সেখানে উপস্তিত সাংবাদিক তরিকুল ইসলাম তার মোবাইলে গোপনে ফরমাল কথাগুলো রেকর্ড করে । তরিকুল সাংবাদিক অডিও ক্লিপটি রনি মিয়াজির কাছে হস্তান্তর করলে রনি মিয়াজি সেই অডিও ক্লিপটির অংশবিশেষ সাংবাদিক আবু নাঈম বাসস এর পঞ্চগড় প্রতিনিধির কাছে হস্তান্তর করেন। আবু নাঈম ফেসবুকে কৃষি অফিসার ও সাংবাদিক আশরাফুলের গোপন অডিও শিরোনামে প্রকাশ করেন, যা আমার অজানা। এহেন কাজ আমার জন্য খুবই দুঃখজনক এবং মানহানিকর এবং তাদের করনীয় কাজটি আইনের পরিপন্থী ।

কৃষি অফিসার তামান্না ফেরদৌস আরও দাবি করেন রনি মিয়াজী কৃষি অফিস হতে তথ্য দেওয়া হয়না বলে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা । কারণ তিনি যে আবেদন করেছিলেন তার প্রেক্ষিতে কৃষি অফিসের তথ্য প্রদানকারী কর্মকর্তা তাকে একাধিকবার ফোন করে এবং তার আবেদন অসম্পূর্ণ হওয়ায় সঠিকভাবে তথ্য দেয়া এবং তিনি কিভাবে তথ্য নিতে চান তার কোন ব্যাখ্যা প্রদান করেন নি। অথচ সাংবাদিক রনি মিয়াজী গত দু মাস ধরে কোন যোগাযোগ করেন নি। এমনকি তিনি ফোন ও ধরেননি।

কিভাবে রনি মিয়াজী আপনার কাছে ৫ লক্ষ টাকা দাবি করেছে এমন প্রশ্নে তামান্না ফেরদৌস বলেন রনি সরাসরি আমার কাছে টাকা দাবি করেন নি। সে আমাদের অফিসের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মোতালেব এর কাছে টাকা দাবি করেছে । উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মোতালেব বলেন ০২ জানুয়ারী ঘটে যাওয়া প্রনোদনার নেগেটিভ নিউজ প্রদানের ভয় দেখিয়ে ৫ লক্ষ টাকা দাবি করেন আমার কাছে। সেই টাকা দিতে না পারায় তেঁতুলিয়ায় কর্মরত এক সাংবাদিকদের মাধ্যমে একটি ক্যামেরা কিনে দেওয়ার সুপারিশ পাঠায় রনি মিয়াজী। টাকা অথবা ক্যামেরা কিছুই যখন আমরা দিতে পারিনি তখন গত ১৮ মার্চ বিভিন্ন পত্রিকায় মিথ্যা নিউজ প্রকাশ করে।

কৃষি অফিসার তামান্না ফেরদৌস বলেন মিথ্যা নিউজ প্রকাশের জন্য আমরা অফিস থেকে একাধিক পত্রিকায় প্রতিবাদ ছাপিয়েছি। উক্ত নিউজের সত্যতা জানতে সেদিন ৪/৫ জন সাংবাদিক কৃষি অফিসে আসেন। আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে এর সুষ্ঠু তদন্ত কামনা করেছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status