ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 March, 2025, 6:51 PM

স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু

স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ন্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার খেলা শনিবার (১৫ মার্চ) দুপুর হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। 

ওয়ালটন হাই-টেক ইন্ডস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা (লাভলু)। 

এ সময় আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিচারক মো. হারুন অর রশিদ ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য মোঃ আরিফুজ্জামান আরিফ। 

আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন ও আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, অনত চৌধুরী, সেখ নাসির আহমেদ, মোহাম্মদ জাভেদ, খন্দকার আমিনুল ইসলাম, মেহেদী হাসান পরাগ, মো. শরীফ হোসেন ও মো. সায়েফ উদ্দীন, ক্যান্ডিডেট মাস্টার মো. সাজেদুল হক, মো. আবজিদ রহমান, মো. আবু হানিফ, মো. শরীয়তউল্লাহ, মাহতাবউদ্দিন আহমেদ, সোহেল চৌধুরী ও মো. জামাল উদ্দিন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ, ওয়ারসিয়া খুশবু এবং নীলাভা চৌধুরীসহ মোট ১৪২ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন। 

প্রতিযোগিতার খেলা ৯ দিন ব্যাপী ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং বিজয়ীদের মোট নগদ দেড় লক্ষ টাকা এবং ওয়ালটন পণ্য সামগ্রী অর্থ পুরস্কার দেয়া হবে। রোববার (১৬ মার্চ) দুপুর ২-০০ (দুই) টা হতে একই স্থানে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status