ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
অভিনয়ের ঘোষণা দিয়ে ওয়ার্নার বললেন—‘ভারতীয় সিনেমা, আমি আসছি’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 March, 2025, 3:15 PM

অভিনয়ের ঘোষণা দিয়ে ওয়ার্নার বললেন—‘ভারতীয় সিনেমা, আমি আসছি’

অভিনয়ের ঘোষণা দিয়ে ওয়ার্নার বললেন—‘ভারতীয় সিনেমা, আমি আসছি’

গুঞ্জন ছিল অনেক দিন ধরে। তবে যে সিনেমায় অভিনয় করা নিয়ে কথা রটেছিল, সেই ‘পুষ্পা’ সিনেমায় ডেভিড ওয়ার্নারকে দেখা যায়নি। কিন্তু হঠাৎ করেই চলতি মাসের শুরুতে ‘রবিনহুড’ সিনেমায় ওয়ার্নারের অভিনয়ের কথা জানান ভারতের প্রযোজক রবি শংকর। এবার ওয়ার্নার নিজেই জানালেন, ভারতীয় সিনেমায় তিনি অভিনয় করেছেন।

আজ ওয়ার্নারের ছবি সংবলিত ‘রবিনহুড’ সিনেমার পোস্টার মুক্তি দেওয়া হয়েছে। যেখানে পেশাদার অভিনেতাদের মতোই দেখা যাচ্ছে ওয়ার্নারকে। অস্ট্রেলিয়ান এই কিংবদন্তিকে স্বাগত জানিয়ে পোস্টারে লেখা হয়েছে, ‘বাউন্ডারি থেকে বক্স অফিস, ভারতীয় সিনেমায় স্বাগতম।’


পোস্টারটি এক্সে শেয়ার দিয়ে ওয়ার্নার ভারতীয় সিনেমায় পা রাখার ঘোষণা দিয়ে লিখেছেন, ‘ভারতীয় সিনেমা, আমি আসছি! রবিনহুডের অংশ হতে পেরে রোমাঞ্চিত। এই সিনেমার শুটিং অনেক উপভোগ করেছি।’


ছবির মুক্তির তারিখও জানিয়েছেন ওয়ার্নার। ২৮ মার্চ মুক্তি পাবে ছবিটি। তেলেগু ভাষার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন তেলেগু হিরো নিতিন। সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলার।


তেলেগু ভাষাভাষীর সঙ্গে ওয়ার্নারের সম্পর্কটা অনেক আগে থেকে। অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনার আইপিএলে সাত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৯৫টি ম্যাচ খেলেছেন। তেলেগু ভাষার রাজ্য হায়দরাবাদের একমাত্র আইপিএল শিরোপা এসেছে এই ওয়ার্নারের হাত ধরেই। এবার আইপিএলে ওয়ার্নারকে কেউ না কিনলেও হায়দরাবাদের সমর্থকেরা নিশ্চয়ই তাঁকে মিস করবেন।


ওয়ার্নারের পোস্টার প্রকাশ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তৈরি করেছে। এক নেটিজেন লিখেছেন, ‘তর সইছে না।’ আরেক নেটিজেন ওয়ার্নারকে ভারতে স্থায়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। ইকোনমিক টাইমসসহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়ার্নারের চরিত্রটি হতে যাচ্ছে ছোট্ট ‘ক্যামিও’—এ জন্য তিনি প্রতিদিন নেবেন এক কোটি রুপি।

ভারতীয় সিনেমায় অভিনয় করা ওয়ার্নারই প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার নন। ২০১৬ সালে বলিউড সিনেমা ‘আনইন্ডিয়ান’ এ অভিনয় করেন অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status