|
গোয়াইনঘাটে সূর্যমুখী ফুলের মনোরমে দেখতে মানুষের ঢল
হারুন আহমেদ, গোয়াইনঘাট
|
![]() গোয়াইনঘাটে সূর্যমুখী ফুলের মনোরমে দেখতে মানুষের ঢল সূর্যমুখী ফুলের সমারোহে মেতে উঠেছে প্রকৃতিপ্রেমী সৌন্দর্য পিপাসুরা। তেল জাতীয় অন্য ফসলের চেয়ে সূর্যমুখীর চাষ অনেক সহজলভ্য ও উৎপাদন খরচ কম হওয়ায় কৃষকেরা এতে উৎসাহিত হয়ে উঠবেন বলে প্রত্যাশা উপজেলা কৃষি অফিসের। সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে এ যেন সবুজের মাঝে হলুদের সমাহার। বেলা বাড়ার সাথে সাথে ফুলের দিক পরিবর্তন হয়। সকালে পূর্ব দিকে তাকিয়ে থাকলেও বিকেলে দিক পরিবর্তন করে ধাবিত হয় পশ্চিমে। সূর্যমুখীর বাগানগুলো এখন প্রকৃতি প্রেমীদের উপভোগের বিষয় হয়ে উঠেছে। স্হানীয়ও দর্শনার্থী স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী প্রকৃতি প্রেমী পথচারী দলে দলে তারা ছুটে আসছেন এসব বাগানে। ছবি তুলে পোস্ট করছেন ফেসবুকে ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে। পড়ন্ত বিকেলে সূর্যমুখীর এ জমিগুলোতে প্রকৃতি প্রেমীদের বেশ সমাগম ঘটে। কৃষক বিলাল মেম্বার গত বছর জেলা কৃষি অধিদপ্তর থেকে আদর্শ একজন কৃষকের স্বীকৃতি লাভ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
