ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, মানতেই পারছেন না তিনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 March, 2025, 12:45 PM

ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, মানতেই পারছেন না তিনি

ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, মানতেই পারছেন না তিনি

চ্যাম্পিয়ন্স ট্রফির আসর আয়োজক পাকিস্তান। অথচ, পাকিস্তান কিংবা অন্য কোথায় না গিয়ে একমাত্র দুবাইয়ে নিজেদের ম্যাচগুলো খেলছে ভারত। বাকি দলগুলো যেখানে টানা সফরে ক্লান্ত সেখানে একই ভেন্যুতে ম্যাচের পর ম্যাচ খেলে যাচ্ছে রোহিত শর্মার দল। এখন অপেক্ষা রোববার ফাইনালের।

এমন পরিস্থিতিতে একটা বড় অংশের অভিযোগ, আইসিসির কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। যে কারণে আসরে সাফল্য পাচ্ছে তারা। তবে বিষয়টি কোনোভাবেই মানতে নারাজ দলটির ব্যাটিং কোচ সিতানশু কোটাক। প্রধান কোচ গৌতম গম্ভীরের মতো তিনিও ভারতের বিপক্ষে বাড়তি সুবিধার অভিযোগ আমলে নিচ্ছেন না।

ভারতের বাড়তি সুবিধার অভিযোগের প্রশ্নে ব্যাটিং কোচ বলেন, ‘আমি তো বুঝতেই পারছি না, এখানে বাড়তি সুবিধার কী আছে এবং আমরা কোন সুবিধাটা পেলাম। বাড়তি সুবিধার কোনো ব্যাপার নেই এখানে। সূচি তো অনেক আগেই চূড়ান্ত হয়েছে। ভারত যখন টানা চারটি ম্যাচ জিতেছে, লোকে তখন বাড়তি সুবিধার কথা বলছে।’

তিনি আরও বলেন, ‘টুর্নামেন্টের সূচি শুরু থেকেই এমন আছে। কিছুই বদলায়নি। আমরা ফাইনালে পৌঁছে গেছি বলেই লোকে যদি এমন বলা শুরু করে, তাহলে তো খুবই রুঢ় ব্যাপার। খেলাটা এভাবেই হয়, সূচি অনুযায়ী। বাড়তি সুবিধার কিছু নেই, ভালো খেলেই জিততে হয়।’

টুর্নামেন্টে ভালো করতে না পারলে এমন অভিযোগ করে লাভ নেই বলেও জানান কোটাক। বলেন, ‘জানি নাম কীভাবে এসবের জবাব দিতে হয়। দিনশেষে, ভালো ক্রিকেট খেলেই জিততে হয়। ভালো খেলতে না পারলে অভিযোগ করে লাভ নেই। কোনো দল ভালো খেলার পর বাড়তি সুবিধার কথা বলে লাভ নেই।’

তিনি আরও বলেন, ‘হ্যাঁ, আমরা এখানে অনুশীলন করছি, ম্যাচ খেলছি। কিন্তু খেলা হচ্ছে ভিন্ন উইকেটে। এভাবেই সূচি ঠিক করা হয়েছে। এখানে তো কিছু করার নেই। এমন তো নয় যে, আমরা এখানে আসার পর কন্ডিশন বদলে গিয়েছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status