ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
জাতীয় নাগরিক পার্টির নতুন কর্মসূচি ঘোষণা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 8 March, 2025, 12:26 PM

জাতীয় নাগরিক পার্টির নতুন কর্মসূচি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির নতুন কর্মসূচি ঘোষণা

জুলাই-আগস্ট আন্দোলনের সম্মুখ সারির নেতা নাহিদ ইসলামকে আহ্বায়ক করে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরপর ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও রাজধানীর রায়েরবাজারে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন। এবার তাদের নতুন কর্মসূচি দিয়েছে দলটি।

শুক্রবার (৭ মার্চ) দলটির কার্যালয়ে নির্বাহী কমিটির বৈঠক শেষে দলের সদস্যসচিব আখতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল এবং ১১ মার্চ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল করা হবে।

এ ছাড়া শনিবার (৮ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জনপরিসরে নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি।

সমাবেশে উপস্থিত থাকবেন— এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার চৌধুরী নিভা প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status