ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
রড চুরির অভিযোগে বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার
জালিস মাহমুদ, পিরোজপুর
প্রকাশ: Thursday, 6 March, 2025, 5:45 PM

রড চুরির অভিযোগে বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার

রড চুরির অভিযোগে বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
 বুধবার (৫ মার্চ) রাতে জেলা বিএনপির সদস্যসচিব গাজী অহিদুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ওই তিনজনের বিরুদ্ধে সেতুর ছাউনি ভেঙে রড চুরির অভিযোগ ওঠার পর দল থেকে এই পদক্ষেপ নেওয়া হলো।

ওই তিন নেতা হলো নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও  মাটিভাঙা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন (শাহীন), ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক হেদায়েত খান (৫০) ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (৪৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা বিএনপির লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ওই তিনজনের দলীয় প্রাথমিক সদস্যপদসহ দলীয় পদ–পদবি থেকে বহিষ্কার করা হলো। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে নাজিরপুরের মাটিভাঙা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামে একটি লোহার সেতুর ছাউনির ঢালাই ভেঙে লোহার রড চুরির ঘটনা ঘটে। এতে বহিষ্কৃত তিন নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে। রড চুরির ঘটনায় মঙ্গলবার রাতে ওই তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন মাটিভাঙা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম।  

রড চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সরদার সাফায়েত হোসেন বলেন, তিনি এলাকার বাইরে আছেন। তিনি বিএনপির গ্রুপিংয়ের শিকার।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status