|
বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন
নতুন সময় প্রতিবেদক
|
![]() বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমতাবস্থায়, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে এক সিদ্ধান্তে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে অভ্যুত্থানে তৎকালীন সরকারের সঙ্গে জড়িত সকল ব্যক্তির নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিল করা হবে। এ বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচনা অনুযায়ী, সকল মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এরপরই বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ (বিএস-১) করার উদ্যোগ নেয় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও তরুণদের ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ
