ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
১২ বছর পর প্রকাশ্যে হিল্লোল-নওশীনের বিয়ে ছবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 3 March, 2025, 12:40 PM

১২ বছর পর প্রকাশ্যে হিল্লোল-নওশীনের বিয়ে ছবি

১২ বছর পর প্রকাশ্যে হিল্লোল-নওশীনের বিয়ে ছবি

গোপনে ১২ বছর আগে বিয়ে করেন সে সময়ের জনপ্রিয় দুই তারকা আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরীন মৌ। শুরুতে স্বীকার না কারলেও একটা সময় প্রকাশ্যে আসে তাদের বিয়ের খবর। আর বিয়ের কথা স্বীকার করলেও, আড়ালে থেকে যায় তাদের বিয়ের ছবি।

অবশেষে ১২ বছর পর প্রকাশ্যে এসেছে হিল্লোল-নওশীনের বিয়ের ছবি। গত শনিবার ফেসবুকে বিয়ের তোলা ছবি পোস্ট করে হিল্লোল লিখেছেন, ‘মৌ, ১২তম বিয়েবার্ষিকীর শুভেচ্ছা। আমাদের বিয়ের দিনের ছবি কোনোদিন শেয়ার করা হয়নি, আজকে করলাম। সত‍্যি কথা বলি, অফিশিয়াল ১২ বছর কোন দিকে চলে গেল, টেরই পেলাম না। সুস্থ থাকো, সুন্দর থাকো আর এ রকমই ছায়া হয়ে, আমার শক্তি হয়ে পাশে থাকো বাকিটা জীবন।’

এদিকে একই দিন পুরোনো একটি ছবি প্রকাশ করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী নওশীনও। অভিনেত্রী তার ফেসবুকে লিখেছেন, ‘আমাদের একসঙ্গে যত ছবিই থাকুক না কেন, কোনো না কোনো কারণে আমার কাছে এটিই সবচেয়ে মূল্যবান এবং বেশি প্রিয়। ১২তম বিয়েবার্ষিকীর শুভেচ্ছা আমার স্বামী।’

নওশীন আরও লিখেছেন, ‘এই দিনে আমার কাছে না থেকে তুমি আবারও প্রমাণ করে দিলে যে, আমি সঠিক ছিলাম। তুমি সাধারণ কোনো মানুষ নও যে, বিশেষ দিনগুলো মনে রাখো। এমনকি তোমার যে এমন অন্য রকম ব্যক্তিত্ব, তা খুবই প্রিয় আমার। এই অসাধারণ তোমার সুন্দর মনের জন্য কৃতজ্ঞতা, যাকে আমার বাড়ি মনে করি, আমার শান্তিও।’

উল্লেখ্য, ভালোবেসে অভিনেতা হিল্লোলকে ২০১৩ সালের ১ মার্চ বিয়ের করেন উপস্থাপিকা-অভিনেত্রী নওশীন। বর্তমানে দুজনই সুখের সংসার পেতেছেন যুক্তরাষ্ট্রে। ২০২২ সালের ১৩ জুলাই নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন অভিনেত্রী।

এদিকে, অভিনেতা হিসেবে বেশ পরিচিত হিল্লোল। নাটকের পাশাপাশি কাজ করেছেন সিনেমাতেও। তবে ২০১৭ সাল থেকে ফুড ব্লগিংয়ের সঙ্গে যুক্ত আছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status