ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
দুর্ণীতিগ্রস্থ পুলিশ অফিসারদের বিচারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 27 February, 2025, 7:36 PM

দুর্ণীতিগ্রস্থ পুলিশ অফিসারদের বিচারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

দুর্ণীতিগ্রস্থ পুলিশ অফিসারদের বিচারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

স্বৈরাচার হাসিনা সরকারের আমলে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদসহ দুর্ণীতিগ্রস্থ পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী হয়েছে ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় পিরোজপুর পৌর এলাকার টাউনক্লাব সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে ভুক্তভোগী ও সর্বস্তরের জনগন অংশগ্রহন করে ।
এসময় ভুক্তভোগীরা বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের ঘনিষ্ঠ ও বিভিন্ন অভিযোগে  ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন এবং তার পরিবারের সদস্যরা পিরোজপুরে ভূমি দখল, সরকারি সম্পত্তি আত্মসাৎ,  জনগনকে জিম্মি করে অর্থ আদায়সহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত ছিলো । এছাড়াও, বিগত সকল নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভোট ডাকাতিতে সরাসরি অংশ গ্রহন করে অতিরিক্ত ডিআইজি মারুফ ।
এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবী করে বিভিন্ন পদে অবৈধ নিয়োগ এবং একইসঙ্গে অবৈধ সম্পদ অর্জন করে মারুফ হাসান । অপর দিকে, পিরোজপুরের সাবেক ওসি আবির হোসেনের বিরুদ্ধে মামলা বানিজ্য, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর অকথ্য নির্যাতন নিপিড়নসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের অভিযোগ তোলা হয় এ মানববন্ধনে ।
এসময় বক্তব্য রাখেন ভূক্তভোগী জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ রনি, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রহিম আকন রেজা, মো. হাফিজ, মো. রুস্তুম, ইসমাইল ও মো. রফিকুল প্রমুখ ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status