ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
পিরোজপুরে প্রবীণদের অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 27 February, 2025, 7:29 PM

পিরোজপুরে প্রবীণদের অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে প্রবীণদের অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে প্রবীণদের অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার- রিক এর আইএসআইজিওপি প্রোজেক্টের আওতায় পিরোজপুরে উদ্দীপন ট্রেনিং সেন্টারে তিনদিন  ব্যাপী প্রবীণদের অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শেষ দিনে প্রকল্প সমন্বয়কারি মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম সেশনে প্রধান অতিথি ছিলেন প্রোগ্রাম অফিসার মোখলেছুর রহমান এবং দ্বিতীয় সেশনে প্রধান অতিথি ছিলেন ফ্যাসিলিটিটর সদানন্দ পাল। 

সেশনের শুরুতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিকের উপ পরিচালক দিপক চন্দ্র চক্রবর্তী, এম আর আই এর অফিসার আব্দুর রাজ্জাক, রিকের সহকারি মহা ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন ও জোনাল ম্যানেজার এমদাদুল হক প্রমুখ। 
ট্রেনিং শেষে ৩০ জন অংশগ্রহণকারী তাদের মতামত প্রকাশ করেন।  এই প্রশিক্ষণ নিয়ে তারা সক্ষমতার সাথে  আয় বৃদ্ধি, আয় নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবেন বলে  আশাবাদ ব্যক্ত করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status