|
নিজের গাওয়া ‘চিকনি চামেলি’ গান নিয়ে আপত্তি শ্রেয়ার
নতুন সময় ডেস্ক
|
![]() নিজের গাওয়া ‘চিকনি চামেলি’ গান নিয়ে আপত্তি শ্রেয়ার সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া বলেন, তার হাতে এমন দ্বৈত অর্থের সব গান আছে, যেগুলো কোনোটা অশ্লীল, আবার কোনোটা লাস্যের সীমারেখায় দাঁড়িয়ে। গায়িকা বলেন, যখন দেখি ৫-৬ বছরের বাচ্চারা আমার এই গানগুলো গায়, আমি খুব বিব্রত বোধ করি। আসলে ওরা মানে না বুঝেই গানটা গায়। কারণ ওই গানগুলোতে মেয়েদের খানিক পণ্য করে দেখানোর চেষ্টা চলে। সে জন্য এখন শ্রেয়া গান বাছাইয়ের ক্ষেত্রে অনেক বেশি সচেতন। এমন কোনো গান বাছেন না, যেখানে নারীদের ছোট করা হয়। তাই গানের কথা নিয়ে তিনি এখন সচেতন। তবে একই সঙ্গে শ্রেয়া মনে করেন, লাস্য বা কাম নিয়ে লেখা কিছু খারাপ নয়। তবে এ ধরনের গান যদি মেয়েরা লিখতেন, তা হলে হয়তো অনেক বেশি সতর্ক হয়ে লিখতেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
