ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
অবশেষে গলাচিপায় ঝুকিপূর্ণ ব্রীজ'টি মেরামত; জনসাধারণের মাঝে স্বস্তির নিশ্বাস !
মু. জিল্লুর রহমান জুয়েল
প্রকাশ: Friday, 21 February, 2025, 11:33 PM

অবশেষে গলাচিপায় ঝুকিপূর্ণ ব্রীজ'টি মেরামত; জনসাধারণের মাঝে স্বস্তির নিশ্বাস !

অবশেষে গলাচিপায় ঝুকিপূর্ণ ব্রীজ'টি মেরামত; জনসাধারণের মাঝে স্বস্তির নিশ্বাস !

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অবশেষে  ঝুঁকিপূর্ণ  ডাকুয়া চিকনিকান্দী সংযোগ ব্রীজের এর মেরামত করায় সর্ব- স্তরের জনসাধারণ, পরিবহন শ্রমিক, চালক, ব্যবসায়ী, পথচারী, শিক্ষার্থীদের মাঝে স্বস্তির নিশ্বাস ফিড়ে এসেছেন বলে অভিমত প্রকাশ করেন বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ। পাশাপাশি গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও প্রকৌশলী' সহ সংশ্লিষ্ট ব্যাক্তিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


জনগুরুত্বপূর্ণ ব্রীজটি গলাচিপা হতে ঢাকা রাজধানী পর্যন্ত চলাচলের উপযোগী হওয়াতে ব্যাবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, গ্রামীণ উন্নয়নের ব্যাপক ভূমিকা পালন করে আসছলেও বিগত দের আছর ধরে ব্রীজের তলদেশের বালি সরে গিয়ে বিশালাকৃতির গর্তের সৃষ্টি হওয়াতে বেড়ে যায়, যানবাহন, জনসাধারণের চলাচলের ঝুঁকি।  ফলে  প্রায়ই' সময়ে ঘটে নানা দূর্ঘটনা।


বিষয়টি গুরুত্বসহকারে দেশের জাতীয় সংবাা মাধ্যমে উঠে আসলে গলাচিপা উপজেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ ব্রীজ'টি দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহন করেন।


২১ ফেব্রুয়ারী শুক্রবার সকাল থেকেই নির্বাহী  অফিসার মোঃ মিজানুর রহমান  ও উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম এর যৌথ উদ্যোগে ডাকুয়া চিকনিকান্দী ঝুঁকি পূর্ণ সংযোগ ব্রীজের তলদেশে সাময়িক ভাবে বিভিন্ন উপকরণ দিয়ে টেকসই মেরামত শুরু করেন।

উল্লেখ্য ২০১৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গলাচিপা  এলজিইডি এর সহায়তায় জনগুরুত্বপূর্ণ  ৫১ মিটার দৈর্ঘ্য ডাকুয়া চিকনিকান্দী সংযোগ ব্রীজ টি নির্মাণ কাজ শেষ হয় এবং চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status