ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
উজিরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
মোঃ মাহফুজুর রহমান মাসুম
প্রকাশ: Friday, 21 February, 2025, 11:31 PM

উজিরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

উজিরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

বরিশাল জেলার উজিরপুরে  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা - চিত্রঅংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
 উপজেলা প্রশাসনের আয়োজনে একুশে ফেব্রুয়ারি সকাল দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ঐতিহাসিক ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান,বক্তব্য রাখেন  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শওকত আলী, উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কফিল বিশ্বাস,উজিরপুর মডেল থানার অফিসর ইনচার্জ আঃ সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম,শেরে বাংলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান শরীফ, বীর মুক্তিযোদ্ধা আক্রাম আলী হাওলাদার , উজিরপুর সাংবাদিক  ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজর রহমান মাসুম, সাংবাদিক আসাদুজ্জামান সুমন ও প্রমূখ। 
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চিত্রঅংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন । একই সাথে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অথবা  তাদের প্রতিনিধ বৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status