ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের সভা অনুষ্ঠিত
নতুনসময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 19 February, 2025, 7:14 PM

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের সভা অনুষ্ঠিত

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের সভা অনুষ্ঠিত

পিরোজপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৯ ফেব্রুয়ারী) জেলা বিএনপির জনসভা সফল করতে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।  পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি  এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের  সহ-সভাপতি নাসিম উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মো জসিম উদ্দিন, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম, সদস্য মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া পিরোজপুর সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, "বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করতে এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আসন্ন জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তারা আরও বলেন, "জনসভাকে সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

সভায় দলীয় কর্মসূচি নির্ধারণের পাশাপাশি জনসভার সফল বাস্তবায়নের জন্য স্বেচ্ছাসেবকদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। আলোচনা শেষে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status